Posted by: banglawritings | ডিসেম্বর 16, 2007

অপেক্ষা

কালো আঁধারে বসে

ছোট মেয়েটি সাঁজে

আলোর জন্য প্রাণ কাঁদে

তবুও কিছু করার নেই পাছে

হিংস্র প্রানীগুলো যদি দেখে ফেলে।

পাশে বসে ছোট ভাইটি যে

মনমরা হয়ে খুঁজে মার্বেলটি

বিকালের নিভু নিভু রৌদ্রে

হারিয়েছিল খেলার শেষ সম্বলটি।

ছেলে-মেয়েকে অসহায় দেখে

মায়ের মন নীরবে কাঁদে

স্বামী গেছেন যুদ্দ্বক্ষেত্রে

স্বাধীনতা ফিরিয়ে আনতে।

গতকালই শেষ হয়ে গেছে

জমিয়ে রাখা খাবার গুলি

তখন থেকেই বসে আছে

মুখে তাদের ভয় আর অনাহারের চিহ্ন।

মায়ের কষ্ট দেখে

ভাইবোন গেছে বুঝে

মুখে মেকি হাসি এনে

লুকিয়ে লুকিয়ে কাঁদে।

তিনটি প্রানের অপেক্ষার প্রহর

শেষ হবে পেলে স্বাধীনতার খবর

পারবে কি তারা দেখতে এক নজর

কপালে কি আছে তাদের স্বাধীন মাটির কবর?


Leave a response

আপনার মতামতঃ

বিভাগ