Posted by: banglawritings | অক্টোবর 15, 2007

পারিবারিক সমস্যা

একবার একটি বার-এ একটি আমেরিকান আর একটা বাঙ্গালী গল্প করছিলবাঙ্গালী লোকটা বলছিল,” আমার পরিবার জোর করে আমাকে একটা মেয়ের সাথে বিয়ে দিতে চায় যাকে আমি কখনো দেখিনিকিন্তু আমি এমন কাউকে বিয়ে করতে চাইনা যাকে আমি চিনি নাআমি প্রেম করে বিয়ে করতে চাইআমি তাদেরকে একথা বলেছি এবং এখন তারা সমস্যা করছে।”

তখন আমেরিকান লোকটা বললো,” প্রেম করে বিয়ের কথা বলছো!!!আমি তোমাকে আমার গল্প শুনাই দাঁড়াওআমি একটা বিধবার সাথে তিন বছর প্রেম করার পর বিয়ে করেছিলামকিছু বছর পর আমার বাবা আমার স মেয়েকে ভালোবেসে বিয়ে করেসূতরাং আমার বাবা আমার মেয়ের জামাই অর্থা আমি আমার বাবার শ্বশুরআবার আমার মেয়ে আমার মা এবং আমার বৌ আমার দাদিআরো সমস্যা হলো যখন আমার একটা ছেলে হলআমার ছেলে আমার বাবার ভাই, তাহলে আমার চাচা এরপর পরিস্থিতি আরো খারাপ হল যখন আমার বাবার ছেলে হলএখন আমার বাবার ছেলে অর্থা আমার ভাই আমার নাতিঅবশেষে দেখা গেল যে, আমিই আমার দাদা আবার আমিই আমার নাতিআর তুমি এই তুচ্ছ পারিবারিক সমস্যা-এ অতিষ্ঠ?”


Responses

  1. হাঃ হাঃ হাঃ

  2. he he he


Leave a response

আপনার মতামতঃ

বিভাগ