![]()
নীরব স্রোতহীন এ জীবনে (তুমি)
এনে দিলে গতি,
সব কষ্ট নিজের করে (তুমি)
করে দিলে মোরে সুখী।
পিপাসায় আক্রান্ত এ হৃদয়ে
শান্তির ধারা বইয়ে দিলে,
ক্লান্ত এই মানুষটিকে
ঘুম পাড়ালে তোমার কোলে।
অনুভূতিহীন এই হাতকে ছুঁয়ে
শেখালে কত কিছুই তুমি,
লাজুক এই মানুষটিকে
সাহসী করে তুললে তুমি।
একাকীত্বের যন্ত্রনা ভুলিয়ে
হলে মোর পথের সাথী,
রাতের ঐ চাঁদ যতদিন রইবে
ভুলবো না গো তোমায় সাথী।
অবুঝ আমি দিয়েছি তোমায়
কষ্ট আর বেদনা,
তবুও তুমি সব ভুলে আমায়
দিয়ে গেলে ভালোবাসা।
বৃষ্টির দিনে তোমার সাথে
ইচ্ছে করে ভিজতে,
রৌদৌজ্জ্বল দিনে ইচ্ছে করে
তরুর নিচে বসতে।
কিছুদিন পরে চলে যাবে তুমি
আমায় ফেলে বহুদূরে,
সফলতা আসুক তোমার জীবনে
কামনা করি আমি মনে-প্রাণে।
যত দূরেই যাওনা কেন
মনে রেখ একটি কথা,
ভালবাসি তোমায় আমি
ভুলবো না তোমার কথা।
amar mone hoise besh bhalo hoise…though i don’t know anything about poems….btw..ei kobitata kar jonno?
By: Sinjani on অক্টোবর 4, 2007
at 11:42 am
ধন্যবাদ। তোমার কমেন্ট পেয়ে অনেক খুশি হয়েছি।
By: banglawritings on অক্টোবর 5, 2007
at 3:19 am