Latest Entries »

কালো আঁধারে বসে

ছোট মেয়েটি সাঁজে

আলোর জন্য প্রাণ কাঁদে

তবুও কিছু করার নেই পাছে

হিংস্র প্রানীগুলো যদি দেখে ফেলে।

পাশে বসে ছোট ভাইটি যে

মনমরা হয়ে খুঁজে মার্বেলটি

বিকালের নিভু নিভু রৌদ্রে

হারিয়েছিল খেলার শেষ সম্বলটি।

ছেলে-মেয়েকে অসহায় দেখে

মায়ের মন নীরবে কাঁদে

স্বামী গেছেন যুদ্দ্বক্ষেত্রে

স্বাধীনতা ফিরিয়ে আনতে।

গতকালই শেষ হয়ে গেছে

জমিয়ে রাখা খাবার গুলি

তখন থেকেই বসে আছে

মুখে তাদের ভয় আর অনাহারের চিহ্ন।

মায়ের কষ্ট দেখে

ভাইবোন গেছে বুঝে

মুখে মেকি হাসি এনে

লুকিয়ে লুকিয়ে কাঁদে।

তিনটি প্রানের অপেক্ষার প্রহর

শেষ হবে পেলে স্বাধীনতার খবর

পারবে কি তারা দেখতে এক নজর

কপালে কি আছে তাদের স্বাধীন মাটির কবর?

চাঁদ আজ তুমিও একটু হাসো
দুঃখ ভারাক্রান্ত মানুষকে
সুখী করতে তুমিও একটু মাতো।
ঘূর্নিঝড়ের দয়ামায়াহীন পদযাত্রায়
ছেদ পড়েছে যাদের জীবনযাত্রায়,
তাদের আত্মার মাগফিরাত কামনায়
ব্যস্ত মানুষ সকল আজ
প্রাত্যহিক কর্মে দিয়েছে ক্ষান্ত।
ভয়াল থাবা আজ যাদের
কেবলমাত্র পেরেছে ছুঁইয়ে যেতে,
জীবন স্তব্ধ হয়ে গেছে তাদের
সবই হারিয়ে ঝড়ের কাছে
আজ তাদের আত্মা শুধু কাঁদে।
খেলার সাথী হারিয়েও ছোট ছেলেটি আজ
ভুলে গেছে সাথী হারানোর বেদনা,
বেঁচে থাকাই যে তার কাছে আজ
লাগছে এক ভীষণ কঠিন মরণ খেলা।
আবাল-বৃদ্ধ-বনিতা
গগন পানে থাকে চাহয়া,
আকাশ যানের দেখা পাহিলে,
জগৎ সংসার সব ভুলিয়া
জীবনটাকে পকেটে রাখিয়া,
দৌড় লাগায় মাঠ পানে
কণামাত্র ত্রাণের লাগিয়া।
আজ আর নয় হই হুল্লোড়,
আজ আর নয় বন্ধুদের সাথে হাসি-তামাসা,
আজ এসেছে সময় আমাদের
দুঃখ ভারাক্রান্ত মানুষের পাশে দাড়াবার।
শকুন মামার দলও আজ প্রতীক্ষারত
একটি লাশ তাদের কাছেও মূল্যবান,
তাদের সাথেই আজ আমাদের
করতে হবে লড়াই মহামূল্যবান।
ইঁদুরের দলও যেন না পারে
ত্রাণের বস্তা কুট কুট করে কেঁটে
উদরপূর্তি করে
ত্রাণ বিতরণ বন্ধ করে দিতে।
হে, সকল বাংলাদেশী,
কর প্রতিজ্ঞা আজ,
সুখের জীবন বিসর্জন দিয়ে
কোমড় বেঁধে নামবো মাঠে,
সবার মুখে হাসি না ফিরিয়ে
ফিরবো না মোরে ঘরে।

Turn Away

 

Turn Away

Water came from every corner of the earth

And took away many peoples heart;

We were sad for them

And wished that no one ever again

Has to face this vicious pain.

Fire came upwards

And Took Some Hearts,

Some escaped to memorize the fearful event

And we again wished that

No one ever dies again

Suffering the fires pain.

We were awaken from sleep

With the sound of blasting bombs

Knocking at our doorsteps.

With fear in eyes

We count how many were dead;

We were again sad

And Prayed for the culprits

To be executed till death.

Everyday we see many news

Of young and old ones

For various careless reason

Falling asleep for ever

Making our eyes watery.

We don’t need any more reasons to cry

We don’t need our young ones to die,

We don’t need spoiled brats,

But we need a glorious future;

So turn away from drugs

And give us what we want.

একবার একটি বার-এ একটি আমেরিকান আর একটা বাঙ্গালী গল্প করছিলবাঙ্গালী লোকটা বলছিল,” আমার পরিবার জোর করে আমাকে একটা মেয়ের সাথে বিয়ে দিতে চায় যাকে আমি কখনো দেখিনিকিন্তু আমি এমন কাউকে বিয়ে করতে চাইনা যাকে আমি চিনি নাআমি প্রেম করে বিয়ে করতে চাইআমি তাদেরকে একথা বলেছি এবং এখন তারা সমস্যা করছে।”

View full article »

ালোবাসা

নীরব স্রোতহীন এ জীবনে (তুমি)

 

এনে দিলে গতি,

 

সব কষ্ট নিজের করে (তুমি)

 

করে দিলে মোরে সুখী। View full article »

টিকিট

টিকেট

আকাশ-কুসুম ভাবতে ভাবতে,

 

গোপাল যায় বাজারে হাঁটতে হাঁটতে।

 

পথিমধ্যে সুকান্ত রায় কয় তারে,

 

ও গোপাল যাও কোথায়,

 

তোমার বাড়িতো ঐ পানে।View full article »

ক্লোজ আপ-১ এর প্রথম বারের বিজয়ী নোলকের যেমন কোনো খবর নেই তেমনি দ্বিতীয় বারের বিজয়ী সালমারও কোনো খোঁজ নেই আজকাল। এরমাঝে নোলক একবার খবরের কেন্দ্রবিন্তুতে এসেছিল। একটি গুজব(সত্য কিনা জানি না) এসেছিল যে, সে নাকি রেস্তোরার বেয়াড়ার সাথে অমার্জিত ব্যবহার করেছিল। View full article »

চোখ সুস্থ রাখতে হলে দরকার অতি প্রয়োজনীয় উপাদান ভিটামিন নিত্যদিনের খাবারের তালিকায় ভিটামিনযুক্ত খাবার অবশ্যই থাকা উচিতসঠিক পরিমাণে এই ভিটামিন যুক্ত খাবার না খেলে রাতকানা রোগ এবং চোখের অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে View full article »

question_mark.jpg

১.

 

গরু ঘাস খায়।

 

মানুষ গরু খায়।

 

সুতরাং মানুষ ঘাস খায়।

 

এটা হল পাগলের যুক্তি বা যখন তর্কে আর জেতার সম্ভাবনা থাকে না তখন আমরা এরকম অদ্ভুত যুক্তির সাহায্য নিয়ে থাকি।

 

উদাহরণঃ কয়েকদিন আগে আমরা কয়েকজন মিলে গল্প করছিলাম।  আমরা কয়েকজন একজোট হয়ে আরেক বন্ধুর সাথে তর্ক করছিলাম। সে বলে আমাদের ফ্যাকাল্টি নাকি আইবিএ থেকে পাশ করেছে। কিন্তু আমরা সবাই জানি যে ফ্যাকাল্টি এন.এস.ইউ থেকেই পাশ করেছে। শেষ-এর দিকে আমরা যখন প্রায় জিতে গেছি তখন সে বলল, আমাদের ফ্যাকাল্টি নাকি ঐ কালো ব্যান্ডের মেয়েদের মত গান গাওয়া ছেলেটার কাছ থেকে ছ্যাঁকা খেয়েছে। আর যেহেতু সেই ছেলে আইবিএ-তে পড়েছে, সুতরাং আমাদের ফ্যাকাল্টিও আইবিএ-র স্টুডেন্ট। এই কথা শুনে আমরা তর্ক থামিয়ে সজ়োরে হেসে উঠলাম।

 

 

 

২.

 

কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

 

কে হারিয়েছিল।

 

সুতরাং ও চ্যাম্পিয়ন।

 

এটা হলো মনকে স্বান্তনা দেয়ার জন্য খোঁড়া যুক্তি। এই যেমন, ২০-২০ ওয়ার্ল্ড কাপের পর অনেকেই নিজেদের মনকে স্বান্তনা দিতে এই যুক্তির আশ্রয় নিয়ে বাংলাদেশকেও চ্যাম্পিয়ন ঘোষনা করে অন্যের হাসির খোরাক হয়েছেন। তাদের মতে বাংলাদেশ কোনো একসময় ভারত-কে হারিয়েছিল। আজ যেহেতু ভারত চ্যাম্পিয়ন সুতরাং বাংলাদেশও নাকি চ্যাম্পিয়ন।

 

 

 

৩.

 

অমুকের ছেলে ক্লাসে প্রথম হয়।

 

আমরা তোমার পেছনে ওর বাবা মা-র চেয়ে বেশি পরিশ্রম করি আর তোমাকে বেশি সুযোগ সুবিধাও দেয়া হয়।

 

সুতরাং তোমাকেও প্রথম হতে হবে।

 

বাবা মা সন্তানদের ওপর এভাবে ১০০ কেজি বস্তার বোঝা চাপিয়ে দেয়। কিন্তু তারা বুঝতে চায় না যে, পড়ালেখায় বুদ্ধির দরকার সবচেয়ে বেশি। আর এভাবে বোঝা চাপিয়ে দিয়ে ছেলেমেয়েদেরকে উৎসাহিত করার চেয়ে আরও ভীতই করা হয়।

অণুকাব্য

১.

জানালার পাশে দাঁড়িয়ে

হাতটা বাড়িয়ে

মাথাটা নাচিয়ে

হাসে যে ফুলিরে। View full article »

Follow

Get every new post delivered to your Inbox.